Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 06:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: আর্জেন্টাইন অধিনায়ক মেসির নৈপুণ্যে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বার্সেলোনা।

বুধবার (১৪ মার্চ) নিজেদের মাঠে শেষ ষোলোর ফিরতি লেগে ৩-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে শেষ আটে উঠেছে বার্সেলোনা। ম্যাচের অন্য গোলটি উসমান দেম্বেলের।

ম্যাচ শুরুর তিন মিনিটের ভেতরেই কোনো কিছু বুঝে ওঠার আগে চেলসির জালে বল জড়ান মেসি। ডান পাশ থেকে মেসি-ডেম্বলে জুটিতে বল যায় ডিবক্সে থাকা সুয়ারেজের কাছে। তার ক্রসে ডান পায়ের শটে চেলসির গোলকিপার কর্তোয়ার দুপায়ের ভেতর দিয়ে প্রায় জিরো এঙ্গেল থেকে গোল করে বসেন লিওনেল মেসি।

নিজের ফুটবল ক্যারিয়ারের সবথেকে দ্রুততম সময়ে মাত্র ২ মিনিট ৮ সেকেন্ডের মাথায় গোলটি করলেন এই যাদুকর। চ্যাম্পিয়ন্স লিগে ৯৯তম গোলটি করেও ক্ষান্ত হননি মেসি। করিয়েছেনও একটি গোল।

(এমআইআর/ ১৫ মার্চ ২০১৮)