Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 04:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  নরসিংদীতে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে।

রোববার সকালে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কওে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বয়েজ স্কাউট, গার্লস গাইড, পুলিশ, আনসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, সামাজিক সাংস্কৃতিক, নাট্য প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিগণ অংশ গ্রহণ করে।

পরে শিল্পকলা একাডেমিতে মহান নেতা বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

শিশু আবরাহার তাহসিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, গোলাম মোস্তাফা, সূর্য কান্ত দাস ও নরসিংদী প্রেসক্লাবের আহ্বায়ক নিবারণ রায়। আলোচনা শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে শিশুর কিশোরদের সাথে নিয়ে কেক কাটেন জেলা প্রসাশক সৈয়দা ফারহানা কাউনাইন। এর আগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নবাগত পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন,  সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব।

অপরদিকে নরসিংদী জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য রাখেন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি ইছাক খলিল বাবুল, সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম লিমন প্রমুখ।

এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা ও শিশু একাডেমী শিশু-কিশোরদের  সাংস্কৃতি অনুষ্ঠান, ক্রিড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও  রচনা প্রতিযোগিতার আয়োজন করে। অপর দিকে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগ জেলার বিভিন্ন মসজিদ, মন্দিরসহ উপাসানালয় গুলোতে দোয়া বিশেষ মোনাজাত ও প্রার্থণার করা হয়।

(এসএএম/ ১৭ মার্চ ২০১৮)