Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 02:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার রাত ৯টা ২৮ মিনিটে সেখানে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের নতুন ভবনের ১৩ তলায় বৈদেশিক মুদ্রা বিনিময় বিভাগে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ঘটনাস্থলে আসেন।

(ইউএম/ ২৩ মার্চ ২০১৭)