Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 05:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ গ্রামের ক্লাববাজার এলাকার একটি বস্তিতেবজ্রপাত থেকে সৃষ্টভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমিয়ে থাকা শিশু-নারীসহ পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন।

রবিবার (১৮ মার্চ) ভোর রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে দমকল বাহিনী ও পুলিশ জানায়, ভোর রাতে বৃষ্টিপাতের সময় বজ্রপাত হলে কলোনির সামনের গ্যাস রাইজারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই কলোনিতে আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার পনাইরচক গ্রামের মছকন্দর আলীর স্ত্রী সেবু বেগম (২২), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার খালেরমুখ গ্রামের ফজলু মিয়ার স্ত্রী তাসকিমা বেগম (৩০) তার শিশু সন্তান তাহমিদ (২), গোলাপগঞ্জের দক্ষিণ নোয়াই গ্রামের সেবুল (১৬), ও অজ্ঞাত এক কিশোর (১৬)।

আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন নেভানোর পর সেখান থেকে শিশুসহ পাঁচজনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

(এমআইআর/ ১৮ মার্চ ২০১৮)