Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 18:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: রাশিয়ার মস্কোয় প্রেসিডেন্ট নির্বাচনে রোববার (১৮ মার্চ) ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনের চতুর্থবারের মতো ক্রেমলিনে যাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। একে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

একজন সাবেক রুশ কর্ণেলকে বিষ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্রিটেন ও তার মিত্রদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটেই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে।খবর এএফপি’র।

শনিবার গ্রীনিচ মান সময় ২০০০ টায় বিশাল এই দেশটির পূর্বাঞ্চলে ভোট গ্রহণ শুরু হয় এবং ইউরোপীয় ইউনিয়ন সীমান্তের কাছে কালিনিংগ্রাদে গ্রীনিচ মান সময় রোববার ১৮০০ টায় ভোট গ্রহণ শেষ হবে।

(এমআইআর/ ১৮ মার্চ ২০১৮)