Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 15:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেডের সাথে চট্টগ্রামের বিল্ডিং ম্যাটেরিয়ালসের ওয়ানস্টপ সেবাদানকারী স্বনামধন্য প্রতিষ্ঠান পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেডের পক্ষে সম্প্রতি  এ চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস্ এন্ড মার্কেটিং) মহসিন হাবিব চৌধুরী এবং পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পিটুপি ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা আশরাফুল ইসলাম আলভী।

সমঝোতা স্মারকের আওতায় পিটুপি এবং বার্জার উভয় প্রতিষ্ঠান যৌথভাবে গ্রাহকদের সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদান করবে। এছাড়া পিটুপি বিল্ডিং সলিউশন ও লাইফস্টাইলের অংশ হিসেবে পিটুপির তত্ত্বাবধানে পেইন্টিংয়ের যাবতীয় কাজ সম্পাদন করবে বার্জার পেইন্টস্। গ্রাহকের পেইন্ট সম্পর্কিত যাবতীয় চাহিদা পূরণে ডিজাইন এবং কনসালটেন্সির মাধ্যমে পিটুপি সংশ্লিষ্ট গ্রাহকদের সেবা প্রদান করবে বার্জার পেইন্টস্।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণের প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটের জেনারেল সেলস্ ম্যানেজার (ট্রেড) মোহাম্মদ আজিজুল হক, চট্টগ্রাম রিজিওনাল ম্যানেজার (সেলস্) নজরুল ইসলাম, সৈয়দ মোঃ নাছিম (হেড, ইন্ডাস্ট্রি এন্ড মেরিন), ডেকোর ইনচার্জ জাহাঙ্গীর কবির, পিটুপি ফ্যামিলির পরিচালক মাহাদি ইফতেখার, পিটুপি’র প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ ফাহিম সহ অন্যান্য কর্মকর্তাগণ।

(এসএএম/ ১৮ মার্চ ২০১৮)