Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 06:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারসহ ৫ দফা দাবীতে নরসিংদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও চাকুরী প্রার্থীরা।

রবিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকুরি প্রার্থীরা অংশ নেয়।

এসময় ৫ দফা দাবী সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে কোটা সংস্কারের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, নরসিংদী কলেজ ছাত্র রোকন উদ্দিন, সাদ্দাম হোসেন, শফিকুল ইসলাম প্রমূখ।

এর আগে কোটা পদ্ধতি সংস্কারসহ ৫ দফা দাবীতে নরসিংদী সরকারী কলেজ হতে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র- ছাত্রীরা। বিক্ষোভ মিছিলটি সহড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

(এসএইচআর/এসএএম/ ১৮ মার্চ ২০১৮)