Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 16:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকায় একটি বাসায় অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক পরিদর্শক নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসীদের অবস্থান জানতে পেরে রাত এগারোটার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়িটির তৃতীয়তলা থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। অভিযানের সময় গোলাগুলিতে ইন্সপেক্টর জালালউদ্দিনের মাথায় গুলি লাগে। এরপর স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর জোনের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আরটিভি অনলাইনকে বলেন, ‘গোয়েন্দা পুলিশের একটি টিম অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে। সারারাত বাড়িটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালায়।’

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটিতে অভিযান শুরু করে। এ সময় ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীরের মাথায় গুলি লাগে। ঘটনাস্থল থেকে ৪-৫ জনকে আটক করা হয়েছে।

মধ্য পীরেরবাগের বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী। প্রয়োজনে আবারো অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

(এমআইআর/ ২০ মার্চ ২০১৮)