Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 17:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়া আসা করা যাবে মাত্র ৪৫ মিনিটে। সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রীষ্মকালীন শিডিউল চালু করতে যাচ্ছে। এ শিডিউলে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে (যাওয়া-আসা) ১৫০০ টাকায় যাতায়াত করা যাবে।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিশেষ সুযোগটি। শিডিউল শুরু হচ্ছে আগামী ২৫ মার্চ থেকে। প্রথম ফ্লাইটটি ছাড়বে ২৬ মার্চ থেকে।

তিনটি শিডিউলে এ বিমান ছাড়বে। সপ্তাহে ৩টি ফ্লাইট প্রতি বৃহস্পতিবার, সোমবার ও শনিবার ফ্লাইট ছাড়বে। ফিরতি ফ্লাইট হবে সপ্তাহে দুইটি; সোমবার ও শনিবারে।

সরকারি ট্যাক্সসহ এ রুটে বিমানভাড়া পড়বে মোট ১৫০০ টাকা। সকাল ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে ফ্লাইট ছাড়ে। ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি কক্সবাজারে পৌঁছাবে।

চার বছর আগে কেনা অত্যাধুনিক প্রযুক্তির বিমানে এ রুটের যাত্রীদের বহন করা হবে। বিমানটি ৭৪ জন ধারণক্ষমতা সম্পন্ন।

(এসএএম/ ২০ মার্চ ২০১৮)