Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 19:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  দি ইন্সটিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এফসিএমএ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সাথে তাঁর কার্য্যালয়ে সাক্ষাৎ করেছেন।

মার্চ ২১, ২০১৮ বুধবার এ সাক্ষাৎ করেন তারা।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং পেশার উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক কর্মকান্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা স্ববিস্তারে মন্ত্রীকে অবহিত করেন তারা। তিনি তথ্য প্রযুক্তি বিষয়ে সিএমএ পেশায় নিয়োজিত সদস্যদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকান্ডে অবদান রাখার সুযোগ প্রদানের জন্য অনুরোধ করেন।

প্রতিমন্ত্রী বর্তমান সরকারের আইটি সেক্টরের লক্ষ্য সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন। বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) কর্মসূচীর আওয়তায় হিসাববিজ্ঞান পেশায় দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে আইসিএমএবি-কে সরকারের সাথে একত্রে কাজ করার আহবান জনান প্রতিমন্ত্রী। তিনি আর জানান, এ সেক্টরে ভবিষ্যৎ তরুন প্রজন্মের জন্য অফুরন্ত সুযোগ রয়েছে, যেখানে তারা শ্রীলংকা ও ভারতের মত দেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। মন্ত্রী আইসিএমএবি’র প্রতিনিধিদলকে যথা সম্ভব সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।

প্রতিনিধি দলের সদস্য ইন্স্টিটিউটের কোষাধ্যক্ষ প্রফেসর ড. স্বপন কুমার বালা এফসিএমএ এবং আইসিএমএবি এর নির্বাহী পরিচালক মো: মাহ্বুব উল আলম এফসিএমএ এ সময় উপস্থিত ছিলেন ।

(এসএএম/ ২১ মার্চ ২০১৮)