Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 22:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ভোট নিয়ে কারচুপির অভিযোগ ওঠায় পেরুর প্রেসিডেন্ট পেদরো পাবলো কুসিনিস্কি পদত্যাগ করেছেন। খবর- বিবিসির।

স্থানীয় সময় বুধবার তিনি বলেছেন, দেশের উন্নয়নের পথে বাধা হতে চান না।

পরে কংগ্রেসে দলের নেতারা প্রেসিডেন্টের পদত্যাগপত্র গ্রহণ করতে একমত হন।

স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি অভিশংসন ভোটের মুখোমুখি হন।

খবরে জানানো হয়, ভোট নিয়ে কারচুপির অভিযোগ অস্বীকার করেছেন পেদরো পাবলো কুসিনিস্কি।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন পাবলো কুসিনিস্কি।

(এমআইআর/ ২২ মার্চ ২০১৮)