Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 16:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করেছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। এছাড়াও কমিশনের কমিশনারবৃন্দও উক্ত সভায় বক্তব্য প্রদান করেন। এসময় সভায় উপস্থিত ছিলেন, কমিশনের নির্বাহী পরিচালকবৃন্দ এবং সকল গ্রেডের কর্মচারীবৃন্দ।

আলোচনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের নির্বাহী পারিচালক এটিএম তারিকুজ্জামান।

সভায় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণে সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য, সাফল্য উদযাপন উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় কমিশনের পক্ষ থেকে সকল শ্রেণীর কর্মচারীবৃন্দ অংশগ্রহন করবে।

(এসএএম/ ২২ মার্চ ২০১৮)