Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 19:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।

রবিবার (২৫ মার্চ) ব্যারিস্টার ফজলে নূর তাপসের মিডিয়া উইংয়ের এক সদস্য এ তথ্য জানান।

এর আগে শনিবার (২৪ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

সংশ্লিষ্টরা ধারণা করছেন, সদ্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত সাদা প্যানেলের ভরাডুবির কারণে তিনি পদত্যাগ করেছেন।

তবে রবিবার দুপুরে আওয়ামীপন্থী শতাধিক আইনজীবী তার পদত্যাগ প্রত্যাহারে আহ্বান জানান।

(এমআইআর/ ২৫ মার্চ ২০১৮)