Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Sep 2026 13:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে সেট নির্ধারণ করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন রবিবার (২৫ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এক সভায় এ কথা জানান।

তিনি বলেন, ‘পরীক্ষার ২৫ মিনিট আগে (প্রশ্নের) সেট নির্ধারিত হবে, লটারির মাধ্যমে ঢাকা বোর্ড সেট নির্ধারণ করবে।’

এসএসসির মত এইচএসসিতেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরীক্ষার হলে বসতে হবে বলে জানান সচিব।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল, তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত।

এ পরীক্ষা সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নিয়ে রবিবার বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দুটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় অংশ নেন।

(এমআইআর/ ২৫ মার্চ ২০১৮)