Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 31 Jul 2026 15:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কের শেওড়া বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী মারা গেছে। মেয়েটির নাম ইসরাত জাহান রিপ্তি (১৫)। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

ইসরাত জাহান রিপ্তি শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম জহিরুল হক। দুই বোনের মধ্যে ছোট ছিল রিপ্তি।

সোমবার বিকেলে ঢাকা সেনানিবাস এলাকার মাটিকাটায় প্রাইভেট পড়া শেষে মামা খালিদ হোসেনের সঙ্গে মোটরসাইকেলে খিলক্ষেতের বাসায় ফিরছিল রিপ্তি। শেওড়া বাসস্ট্যান্ড এলাকায় আসার পর বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ছিটকে পড়ে যায় রিপ্তি। তার মামা খালিদও গুরুতর আহত হন।

খালিদের শ্যালক শাহেদ সাংবাদিকদের বলেন, রিপ্তি ও তাঁর ভগ্নিপতিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে রিপ্তিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। খালিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন বলেন, বলাকা পরিবহনের বাস ও এর চালককে আটক করে থানায় আনা হয়েছে।

(এএইচএন/ ২৬ মার্চ ২০১৮)