Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 02:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: মালয়েশিয়ার কুয়ানতান শহরে গাড়ি উল্টে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আরো ছয়জন আহত হয়েছেন।

বুধবার (২৮ মার্চ) বিকেল পৌনে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমস এক প্রতিবেদনে উল্লেখ করেছে, পূর্ব উপকূলীয় হাইওয়ের তেমারলো জেলায় বুধবার বিকেল পৌনে ৫টায় এ দুর্ঘটনা ঘটেছে।

তেমারলো জেলা পুলিশের প্রধান কর্মকর্তা জুনদিন মাহমুদ জানান, আহত ব্যক্তিরা নিহত এক ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছেন। তাঁর নাম হোসাইন ফরহাদ (৩৬)। তিনি শ্রমিক হিসেবে এখানে কাজ করতেন।

‘প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, চালকের ঘুমের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।’

আহতদের বারনামা সুলতার হাজি আহমদ শাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(এমআইআর/ ২৯ মার্চ ২০১৮)