Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 17:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  সম্প্রতি রাজধানীর বেইলি রোডে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ইয়েলো’র ১৪তম স্টোর উদ্বোধন করা হয়েছে।

২৫০০ স্কয়ার ফিটের নতুন এই স্টোরে আধুনিক পরিবেশে ক্রেতারা পণ্যের বিশাল সমাহার থেকে নিজ নিজ পছন্দের পোশাক ক্রয় করতে পারবেন।

এই স্টোরটির ইন্টেরিয়র ডিজাইন এবং সার্বিক পরিবেশ ক্রেতারা বিশেষভাবে পছন্দ করবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এতে থাকছে ৪ টি ট্রায়াল রুম, যার মাধ্যমে ক্রেতারা  খুব  সহজেই তাদের পছন্দের পোশাকটি পরিধান করে  দেখতে পারবেন।

যে কোন পরামর্শের জন্য ইয়েলো’র বিক্রয় প্রতিনিধিরা প্রস্তুত থাকবে।

স্টোরটি উদ্বোধনের সময় বেক্সিমকোগ্রুপের ডিরেক্টর ও সিইও সৈয়দ নাভেদ হুসেন, ইয়োলো’র এক্সিকিউটিভ ডিরেক্টর শেহরিয়ার বার্নি, হেড অব রিটেইল হাদি এস এ চৌধুরী, শোবিজ তারকা, গনমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত করপোরেট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ০১ এপ্রিল ২০১৮)