Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 23:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ এপ্রিল) হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি মহাসচিবের একান্ত সহকারি ইউনুস আলী।

এর আগে ২০১৬ সালের ২৮ এপ্রিল থাইল্যান্ডে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দেশটির রাজধানী ব্যাংককে চিকিৎসা শেষে ৪ মে দেশে ফিরেন বিএনপির মহাসচিব।

চিকিৎসার জন্য একই বছর ২৮ জানুয়ারি সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। সে সময় চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে যান ফখরুল। এরপর গত ১৮ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে আবার সিঙ্গাপুরে যান তিনি।

নাশকতার কয়েকটি মামলায় ২০১৫ সালের ৬ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর প্রায় সাত মাস কারাগারে ছিলেন ফখরুল। তার ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়েছে। এর চিকিৎসার কোনো ব্যবস্থা বাংলাদেশে না থাকায় ২০১৬ সালের ১৪ জুলাই ফখরুলকে বিদেশে যেতে জামিন দেয় সুপ্রিম কোর্ট।

(এমআইআর/ ০২ এপ্রিল ২০১৮)