Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 22:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র সম্প্রতি বরিশালের আগৈলঝাড়া বাজারে উদ্বোধন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মোহন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা খান, মুক্তিযোদ্ধা আ: রইছ সেরনিয়াবাত, রাজনীতিবিদ আবু ছালেহ মো: লিটন সেরনিয়াবাত এবং ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মো: আবদুস সালাম। ব্যাংকের টরকী  শাখাপ্রধান মোহাম্মদ কামরুল হাছান ও ব্যাংকের এজেন্ট এবং রাইসুল গ্লাস হাউজের স্বত্বাধিকারী মোহাম্মদ আল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ০২ এপ্রিল ২০১৮)