Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 06:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  নিখোঁজের ৩ মাসেও সন্ধান মেলেনি শান্তা আক্তার (১৫) নামে এক কিশোরীর। নিখোঁজ শান্তা আক্তার নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর গ্রামের হানিফ মোল্লার মেয়ে।

গত ২৬ জানুয়ারী আশুলিয়ার ঘোষবাগ থেকে সে নিখোঁজ হয়। এর পর থেকে একমাত্র মেয়ের সন্ধানে পাগলের মতো বিভিন্ন স্থানের ছুটে বেড়াচ্ছেন শান্তার পিতা হানিফ মোল্লা।

নিখোঁজ শান্তা আক্তারের পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ শান্তা আক্তার একজন মানসিক প্রতিবন্ধী। গত ২৬ জানুয়ারী ঢাকার সাভারের একটি মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় তার পিতা-মাতা। সে খানে পিতা-মাতার কাছ থেকে হঠাৎ শান্তা নিখোঁজ হয়ে যায়। এর পর থেকে শান্তাকে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখোজি করেও কোন সন্ধান করেতে পারেনি তার পিতা-মাতা ও স্বজনরা। অবশেষে নিখোঁজ শান্তার পিতা হানিফ মোল্লা আশুলিয়া থানায় একটি সাধারন ডায়রী করেন যাহার ডায়রী নং ১১৮, তাং ২/২/১৮ইং। হারিয়ে যাওয়ার সময় শান্তার পড়নে ছিলো স্যালোয়ার কামিজ,তার গায়ের রং শ্যামলা,মুখ মন্ডল গোলাকার,উচ্চতা অনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। যদি কোন সহৃদবান ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে মানবিক কারনে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম মোবাইল নাম্বার ০১৭১৭-৫৫৩৯৪৯ অথবা নিখোঁজ শান্তার পিতা হানিফ মোল্লা মোবাইল ০১৭৫৩-১৭৮৪৯৩ নাম্বারে যোগোযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

(এসএইচআর/এসএএম/ ০৫ এপ্রিল ২০১৮)