Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 15:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) যোদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেব কুমার খাতরি এ রায় দেন।

এ মামলায় বেকসুর খালাস পেয়েছেন সাইফ আলি খান, টাবু, নীলম ও সোনালি বেন্দ্রে। তিন বছরের কম কারাদণ্ড হওয়ায় জামিনের জন্য একই আদালতে আপিল করতে পারবেন সালমান খান।

১৯৯৮ সালে সালমান, সাইফ, টাবু, নীলম ও সোনালি ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিংয়ে যোধপুর গিয়েছিলেন। অভিযোগ, শ্যুটিং চলাকালীন ১ ও ২ অক্টোবরের রাতে আলাদা আলাদা দুটি জায়গায় সালমান কৃষ্ণসার শিকার করেন। কাঙ্কাণি গ্রামে তার বিরুদ্ধে যে দুটি কৃষ্ণসার শিকারের অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার (৫ এপ্রিল) তারই রায় দিল আদালত।

এর আগে এই মামলায় বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন এই তারকা। যদিও এবার আর কোনো যুক্তিই ধোপে টিকল না। বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ৫১ নম্বর ধারায় তাকে দোষী সাব্যস্ত করল আদালত।

গত ২৮ মার্চ চূড়ান্ত শুনানি শেষে ২০ বছরের পুরনো কৃষ্ণসার হরিণ শিকার মামলায় রায় ঘোষণা করল যোধপুর আদালত।

(এমআইআর/ ০৫ এপ্রিল ২০১৮)