Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 05:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা : নরসিংদীতে আলোড়ন সৃষ্টিকারী জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত চ্যানেল আই ক্ষুদে গানরাজ রাইসার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত বুধবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে বার্ন ইউনিটের কর্তব্যরত ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বৃহস্পতিবার তার অস্ত্রপাচার করে। অস্ত্রপাচার শেষে তাকে আইসিইউতে স্থানান্তরিত করে। প্রাণ আরএফএল কোম্পানীর লাইসেন্সবিহীন অদক্ষ চালকদের দিয়ে গাড়ী রাস্তায় চালিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে রাইসার মতো অজ¯্র সাধারণ মানুষের।

গত ৩০ মার্চ শুক্রবার নরসিংদী আইনজীবি সমিতির পিকনিক অনুষ্ঠান শেষে আড়াই হাজার উপজেলার সুবর্ণ গ্রাম পিকনিক স্পট থেকে দুপুরে প্রাইভেটকার যোগে বাড়ী ফেরার পথে নরসিংদী সদর উপজেলার মাধবদীর রাইনাদী  এলাকায় পৌঁছলে সামনের দিক থেকে আসা প্রাণ আরএফএল কোম্পানীর একটি পিকআপ কাভার্ডভ্যান রাইসাদের প্রাইভেটকারটিকে সামনের দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ধুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেটকারের আরোহী রাইসা ও তার মা গুরুতরভাবে আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে এলাকাবাসী প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে রাইসা ও তার মা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। এদিকে জানা গেছে, দুর্ঘটনার সময় প্রাণ আরএফএল কোম্পানীর ঘাতক পিকআপ কাভার্ডভ্যানটি চালাচ্ছিলেন লাইসেন্সবিহীন একজন অদক্ষ চালক। দুর্ঘটনার পর থেকে নরসিংদী আইনজীবি সমিতির পক্ষ থেকে বার বার প্রাণ আরএফএল কোম্পানীর উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও বিষয়টির কোন সুরাহা করতে পারেনি। প্রাণ আরএফএল কোম্পানীর উর্ধ্বতন কর্তৃপক্ষ গড়িমসি করে কালক্ষেপণ করছে। এমনকি তারা দুর্ঘটনাকবলিত ক্ষুদে গানরাজ রাইসাকে হাসপাতালে এক নজর দেখতে তাদের পক্ষ থেকে কোন কর্মকর্তাকে দেখা যায়নি।

উল্লেখ্য,  রাইসা নরসিংদী শহরের ব্রাহ্মন্দী মহল্লার বাসিন্দা এবং নরসিংদী সরকারী কলেজের ১ম বর্ষের মেধাবী ছাত্রী। সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছ থেকে ৩ বার এবং স্পীকার শিরিন শারমিন চোধুরীর কাছ থেকে ১ বার সহ পর পর ৪ বার জাতীয় স্বর্ণপদক পুরস্কার লাভ করে। চ্যানেল আই ক্ষুদে গানরাজের তৃতীয় আসরে সেরা পাঁচে থেকে রাইসা দর্শকদের হৃদয় কড়েছে। এছাড়াও ভারতীয় জনপ্রিয় চ্যানেল রুপসী বাংলার রিয়েলিটি শো ‘সিংগিং স্টার’ এ অংশগ্রহণ করে উপমহাদেশের বরেণ্য শিল্পীদের প্রশংসা কুড়িয়েছে।

(এসএইচআর/এসএএম/ ০৫ এপ্রিল ২০১৮)