
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (লাইফ) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ড. এম. মোশাররফ হোসেন, এফসিএ ।
গতকাল (৪ এপ্রিল ২০১৮) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে তাঁকে এ নিয়োগের প্রজ্ঞাপন (স্মারক নং-৫৩.০০.০০০০.৪১১.১১.০০১.১৭-১৮০) জারি করা হয়। একই দিনে তিনি কর্তৃপক্ষে যোগদান করেন।
উল্লেখ্য, তিনি একাধিক জীবন বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও একাধিক আর্থিক প্রতিষ্ঠানের স্বাধীন পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ডিপ্লোমাসহ বীমা বিষয়ে এমবিএ ডিগ্রিও অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের বীমা শিল্প ও বিনিয়োগ বিষয়ে গবেষণা কার্য সম্পাদনপূর্বক ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
(এসএএম/ ০৫ এপ্রিল ২০১৮)