Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 05:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর শিবপুরে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে পারভেজ নামে এক যুবককে গ্রেফতার করেছে নরসিংদী গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে শিবপুর উপজেলার জাঙ্গালিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পারভেজ জাঙ্গালিয়া এলাকার রিয়াজ উদ্দিনের পুত্র।

নরসিংদী গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র ও ইংরেজী প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল পারভেজ। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে অনুস্মরণ করা হচ্ছিল। প্রশ্নফাঁসের সঙ্গে পারভেজের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার অভিযানে নামে নরসিংদী গোয়েন্দা পুলিশ। পরে তার মোবাইল ট্র্যাকিং করে শিবপুরের জাঙ্গালিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নরসিংদী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রূপম কুমার সরকার বলেন,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ তিনটি পরীক্ষার প্রশ্নফাঁসের কথা স্বীকার করেছেন।

(এসএইচআর/এসএএম/ ০৭ এপ্রিল ২০১৮)