Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 11:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: আজ শনিবার থেকে শুরু হচ্ছে ফ্রাঞ্ছাইজিভিত্তিক সবচেয়ে বড় ক্রিকেট লিগ ১১তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। জনপ্রিয় এ খেলায় উদ্বোধনী দিনেই খেলতে মাঠে নামবে বাংলাদেশি টাইগার মোস্তাফিজুর রহমান। গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে এবার খেলবেন মোস্তাফিজ।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলবে মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

এদিকে বাংলাদেশি এই কাটার মাস্টারের সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন সাকিব আল হাসান। সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ আসরে নিজেদের প্রথম ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।

বিশ্ব সেরা এ অলরাউন্ডার ২০১১ সাল থেকে সাত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও এবার তাকে দেখা যাবে কমলা জার্সিতে।

(এমআইআর/ ০৭ এপ্রিল ২০১৮)