Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Jul 2026 02:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এক কোটি চুয়াল্লিশ লক্ষ সাতান্ন হাজার চারশত আট টাকা অনুদান দিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ঔষধ ও রসায়ণ খাতের কোম্পানি

বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

কোম্পানির পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা  কোম্পানী মুনাফার  অংশ হিসেবে  উল্লেখিত পরিমান টাকার একটি  চেক  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মুজিবুল হকের কাছে সম্প্রতি হস্থান্তর করেন।

বেক্সিমকো ফার্মার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  বিগত তিন বছর ধরে বেক্সিমকো ফার্মা এই তহবিলে অনুদান দিয়ে আসছে। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ০৮ এপ্রিল ২০১৮)