Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 18:47
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নরসিংদীতে আরও একটি শোরুম চালু করেছে গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’।

আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল সম্প্রতি নরসিংদীর শিবপুরে শোরুমটির  উদ্বোধন করেন।

হাউজহোল্ড প্লাস্টিক, ইটালিয়ানো মেলামাইন, গুডলাক স্টেশনারি, দুরন্ত বাই সাইকেল, রিগ্যাল ফার্নিচার, ভিশন ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্য সামগ্রী শোরুমে পাওয়া যাবে। নরসিংদীতে এ নিয়ে তিনটি শোরুম চালু করেছে ‘বেস্ট বাই’।

উদ্বোধনী অনুষ্ঠানে আরএন পাল জানান, মানসম্মত সেবা ও ক্রেতাদের চাহিদা পূরণ করতে শোরুমটি চালু করা হয়। পর্যায়ক্রমে দেশের সব স্থানে ‘বেস্ট বাই’ এর শোরুম চালু করা হবে। ‘বেস্ট বাই’ কে সর্ববৃহৎ রিটেইল চেইন শপ করার লক্ষ্যে আরএফএল কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন বেস্ট বাই এর ইনচার্জ রাহাত জাহান শামীম, হেড অব সেলস আতিকুর রহমান ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বর্তমানে ঢাকাসহ সারা দেশে ‘বেস্ট বাই’ এর ১৭০টি শোরুম চালু রয়েছে।

(এসএএম/ ০৮ এপ্রিল ২০১৮)