Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 19:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আন্তর্জাতিক মানি লন্ডারিং, সন্ত্রাসবিরোধী অর্থায়ন ও আর্থিক অপরাধসমুহ প্রতিরোধের উদ্দেশ্যে ‘সুইফট স্যাংশন স্ক্রিনিং’ ব্যবস্থা চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

বুধবার ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন করেসপন্ডেন্ট ব্যাংকের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুবায়ের ওয়াফা। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক এবং এস. এম. জাফর সহ শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, আধুনিক ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) ১৯৯৫ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই আধুনিক শরীয়াহ্ভিত্তিক ব্যাংক হিসেবে নিজেদের অবস্থানকে সুরক্ষিত করতে সক্ষম হয়েছে। একটি শরীয়াহ্ভিত্তিক ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টায়, এআইবিএল আন্তর্জাতিক মানদন্ডের সাথে ঝুঁকি মোকাবেলার সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন নতুন এই ইন্টিগ্রেশন আন্তর্জাতিক লেনদেন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ব্যাংককে আরো সুরক্ষিত ও কমপ্লায়েন্ট রাখতে সহায়তা করবে। এটি মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসবাদী অর্থায়ন রোধের জন্য আমাদের প্রতিশ্রুতি। ব্যবস্থাপনা পরিচালক বিপন্ন মানবতার স¦ার্থরক্ষা এবং ব্যাংকের ইমেজকে রক্ষা করার জন্য আগামী দিনে এ ধরনের কার্যক্রম জোরদার করার বিষয়ে নিশ্চিত করেন। এর ফলে ব্যাংকের মূল্যবান গ্রাহকদের লেনদেন আরো নিরাপদ এবং আন্তর্জাতিক মানসম্মত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধন অনুষ্ঠানের সাফল্যের জন্য তিনি সকল অতিথিদের ধন্যবাদ জানান এবং আগামীর দিনগুলোতে তাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা  আশা করেন।

(এসএএম/ ১১ এপ্রিল ২০১৮)