Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 20:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৫৭ সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর আল জাজিরার।

তবে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

বুধবার (১১ এপ্রিল) সকালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের কাছে বিমানবাহিনীর ঘাঁটিতে অবস্থিত বৌফারিক সামরিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় টিভি চ্যানেলে বলা হয়েছে, উড্ডয়নের পরেই বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয়ভাবে পাওয়া ভিডিও দৃশ্যে দেখা গেছে, ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া রয়েছে।

আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালগুলোতে নেয়া হয়েছে।

এর আগে চার বছর আগে আলজেরিয়ায় সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যবাহী একটি বিমান দুর্ঘটনায় ৭৭ জন নিহত হন।

(এমআইআর/ ১১ এপ্রিল ২০১৮)