
বিনিয়োগবার্তা ডেস্ক: বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের বিরুদ্ধে দাখিল করা পিটিশনের ওপর শুনানি শেষে যোধপুর আদালত তাঁর রায় জানিয়েছেন। মঙ্গলবার (১৭ এপ্রিল) আদালতের রায়ে বৈধভাবেই সালমান খানকে বিদেশ ভ্রমণের অনুমতি প্রদান করেছেন।
এখন থেকে আর বিদেশে গিয়ে কোনো ছবির শুটিংয়ে বাধা নেই বলিউড সুপারস্টার সালমান খানের। রেস ৩, ভারত, কিক ২, দাবাং ৩-এর মতো ছবিগুলোও এখন বহির্বিশ্বে চিত্রায়নও এবার নিশ্চিত হলো।
গতকাল থেকে আলী আব্বাস জাফরের পরিচালনায় হোম প্রডাকশন ম্যাগনাম ওপাস ‘ভারত’-এর কাজ শুরু করেছেন সালমান খান। এ ছবিতে তাঁর বিপরীতে আছেন বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ইউরোপের বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রধারণ করা হবে।
উল্লেখ্য, ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় গত ৫ এপ্রিল ৫ বছরের জেল হওয়ার আগে রেম্যু ডি সুজার পরিচালনায় ‘রেস থ্রি’ ছবির কাজ করছিলেন সালমান। ৪৮ ঘণ্টা কারাবন্দী থাকার পর জামিন পেলেও পরবর্তী শুনানির আগে সালমানের ভারতের বাইরে যাওয়ার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সালমান আপিল করেন। বলিউড লাইফ.কম
(এমআইআর/ ১৭ এপ্রিল ২০১৮)