Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 21:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ৬ ক্রিকেটার। বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ এবং সাব্বির রহমান।

ক্রিকেটারদের বেতন বাড়ানোর যে গুঞ্জন ছিল, সেটাও সত্য হয়নি। নতুন চুক্তিবদ্ধ ১০ ক্রিকেটারের কোনো বেতন-ভাতা বাড়ানো হয়নি। বুধবার বিসিবি’র কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল বিসিবি’র চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা এবার কমিয়ে আনা হচ্ছে। প্রথমে ২ জন শোনা গেলেও পরে ৪ জনকে বাদ দেয়া হচ্ছে এমনটাই শুন গেছে। কিন্তু বিসিবি’র কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ৬ জন। এদিকে অক্টোবরের প্রথম সপ্তাহে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

এছাড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন মনোনয়ন পেয়েছেন। নতুন চুক্তিবদ্ধ ১০ ক্রিকেটার হলেন- মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, মুস্তাফিজ, মিরাজ, তাইজুল, রুবেল ও মুমিনুল।

(এমআইআর/ ১৯ এপ্রিল ২০১৮)