Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 18:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: তৃতীয় বার্ষিক বাংলাদেশ বি.পি.ও. (বিজনেস প্রসেস আউটসোর্সিং) শীর্ষক সম্মেলন সফলভাবে  শেষ  হয়েছে।  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সঙ্গে  যৌথভাবে এটি আয়োজন করে বাংলাদেশ এসোসিয়েশন অফ কল সেন্টার ও আউটসোর্সিং (বাককো)।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১৫ ও ১৬ এপ্রিল অনুষ্ঠিত এই সম্মেলন আইটি পার্টনার ছিলো‘আমরা’।

প্রধানমন্ত্রীর আইসিটি-বিষয়ক সম্মানিত উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্মেলনটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানের  ‘এ আইএর অগ্রযাত্রা ও বি.পি.ও. (বিজনেস প্রসেস আউটসোর্সিং) উপর এর প্রভাব’শীর্ষক  এক সেমিনারে প্যানেলিস্ট  এর ভূমিকা পালন করেন আমরা  কোম্পানিজ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ।  একইসঙ্গে আমরা কোম্পানিজ এর হয়ে পার্টনার ক্রেস্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা, নীতিনির্ধারক ও তরুণরা। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠিত বিদেশী বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরাও  এতে অংশ নেন।

বাংলাদেশে বি.পি.ও. শিল্পকেএগিয়ে নিতে সহায়ক এই সম্মেলনের গর্বিত আইটি পার্টনার হিসাবে  থাকতে পেরে‘আমরা’চিরকৃতজ্ঞ।

(এসএএম/ ১৯ এপ্রিল ২০১৮)