Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 09:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদের মা বেগম মমতাজ জাহান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাত ১০টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী জানান, রাতেই মরদেহ হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে। ঢাকায় জানাযা হবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। সোমবার মরদেহ ঢাকা থেকে নিজ জেলা গোপালগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানেই জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, সাংবাদিক নেতা শাবান মাহমুদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা গ্রামে।

(এসএএম/ ২৭ মার্চ ২০১৭)