Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 09:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলে একটি কারাওকে লাউঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু ও আরো পাঁচ জন দগ্ধ হয়েছে। প্রাথমিক তদন্তে এটিকে অগ্নিসংযোগের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
পুলিশ জানায়, গুয়াংডং প্রদেশের কিংইউয়ান নগরীর একটি তিনতলা ভবনে স্থানীয় সময় রাত ১টার কিছু সময় আগে এই অগ্নিকাণ্ড ঘটে।
কিংইউয়ান সরকারি নিরাপত্তা বিভাগ তাদের ওয়েবসাইটে জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে এটি একটি অগ্নি সংযোগের ঘটনা।
এ ব্যাপারে জন নিরাপত্তা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

(এমআইআর/ ২৪ এপ্রিল ২০১৮)