Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 18:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: উন্নত গ্রাহক সেবা ব্যবস্থাপনা সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও মাস্টারকার্ড।

২৩ এপ্রিল ২০১৮ সোমবার রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে এ চুক্তি সম্পাদিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহ্বুব-উল-আলম এর নিকট মাস্টারকার্ড এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এ সংক্রান্ত দলিল হস্তান্তর করেন। এর মাধ্যমে ইসলামী ব্যাংক মাস্টারকার্ড-এর প্রিন্সিপ্যাল সদস্য হিসেবে বিবেচিত হবে।

এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মোঃ ইয়াহিয়া, তাহের আহমদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউভি ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার ও মো. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জামাল উদ্দিন মজুমদার ও এএফএম কামাল উদ্দিন ও মাস্টারকার্ড এর ডাইরেক্টর গীতাঙ্ক দেবদীপ দত্ত সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ২৪ এপ্রিল ২০১৮)