Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 20:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাাজরে তালিকাভূক্ত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানী লিমিটেড (বিডি ফাইন্যান্স)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেছেন তারিক মোর্শেদ।

এরআগে তিনি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এস.আাই.বি.এল)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তারিক মোর্শেদ ব্যাংকিং জগতে সুদীর্ঘ ২৩ বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। বিশেষভাবে শাখা ব্যবস্থাপনা, কর্পোরেট, সিন্ডিকেশন, প্রজেক্ট ফাইন্যান্স ও ক্রেডিট রিস্ক ব্যবস্থাপনায় বিশেষ অভিজ্ঞতা ও পারদর্শীতা অর্জন করেছেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অজর্ন করেন। তার সুদীর্ঘ কর্মময় জীবন শুরু করেন ১৯৮৭ সালে ব্র্যাকে। পরবর্তীতে সেখানে আঞলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৬ সালে এসআাইবিএলে প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগদান করেন। তিনি পরবর্তীতে ব্যাংকের বিভিন্ন শাখায় কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৭ সালে ইন্ডাস্ট্রি বেজড বেস্ট ব্যাংক ম্যানেজার এওয়ার্ড লাভ করেন। তিনি তার সুদীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে দেশে ও দেশের বাহিরে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহন করেন।

(এসএএম/ ২৪ এপ্রিল ২০১৮)