Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 10:47
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবিদেক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: আধুনিক চট্টগ্রাম গড়ার লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-এর সম্মুখে অবস্থিত সড়কদ্বীপে (নেভাল এভিনিউ) একটি সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন প্রকল্পটি উদ্বোধন করেন।

প্রকল্পটি বাস্তবায়ন করেছে ‘বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড’ এবং সার্বিক তত্ত্বাবধান করেছে ‘পার্ল কমিউনিকেশনস্ প্রাইভেট লিমিটেড’।

উদ্বোধনী অনুষ্ঠানে বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড-এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) সাদেক নেওয়াজ, রিজিওনাল ম্যানেজার নজরুল ইসলাম, হেড ইন্ডাস্ট্রিয়াল (মেরিন এবং স্পেশাল কোটিং, চট্টগ্রাম সেলস্) সৈয়দ মোহাম্মদ নাসিমসহ চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এমএ/এসএএম/ ২৫ এপ্রিল ২০১৮)