Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 08:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ইন্দোনেশিয়ার অচেহ প্রদেশের একটি অবৈধ তেলকূপে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

বুধবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় সময় রাত দেড়টার দিকে একটি তেলকূপে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত তিনটি বাড়ি পুড়ে যায়। সকালেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

অচেহ’র রান্তো পেউরেউলাক উপ-জেলা প্রধান সাইফুল বলেন, ‘সেখানে আগুন জ্বলছে। এখনো পুরোপুরিভাবে আগুন নেভানো যায়নি।

(এমআইআর/ ২৫ এপ্রিল ২০১৮)