Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 18:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের ২০ শতাংশ শেয়ার কিনছে চীনা বহুজাতিক কোম্পানি আলিবাবা গ্রুপ। আলিবাবা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আলী পে এই শেয়ার কিনছে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর র‌্যাডিসন হোটেলে বিকাশ লিমিটেড ও আলী পে’র অপারেটর  অ্যান্ট ফিনান্সিয়াল সার্ভিসেস এর মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত দেশের শীর্ষ মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের এক লাখ ৮০ হাজার এজেন্ট রয়েছে। বর্তমানে বিকাশ ব্যবহারকারীর সংখ্যা প্রায় তিন কোটি।

বিকাশের প্রধান উদ্যোক্তা ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটির ৫১ শতাংশ শেয়ারের মালিক এই ব্যাংক। বাকি ৪৯ শতাংশ শেয়ার মালিকদের মধ্যে রয়েছে মানি ইন মোশন (মিম), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন ও বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন। এখন থেকেই ২০ শতাংশ শেয়ার আলীবাবার কাছে ছেড়ে দেওয়া হচ্ছে।

(এসএএম/ ২৬ এপ্রিল ২০১৮)