Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 17:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে যৌথভাবে একটি সিকিউরিটি অপারেশন কেন্দ্র স্থাপন করবে বাংলাদেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি কোম্পানি ‘আমরা টেকনোলজিস লিমিটেড’ (এটিএল) এবং বিশ্বের সাইবার নিরাপত্তাবিষয়ক নেতৃস্থানীয় কোম্পানি প্রাইস ওয়াটারহাউস কুপার (পিডব্লিউসি)।

সম্প্রতি এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

‘আমরা’ কোম্পানিজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধরণের  সাইবার নিরাপত্তা কেন্দ্র বাংলাদেশে এটিই প্রথম।

এই নিরাপত্তা কেন্দ্র স্থাপনের পরে এটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, টেলিযোগাযোগ কোম্পানিসহ অন্যান্য ক্ষেত্রে নিরাপত্তা পর্যবেক্ষণ ও সেবা প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডব্লিউসি-এর পক্ষে মামুন রশিদ, ব্যবস্থাপনা অংশীদার সিদ্ধার্থ বিশ্বনাথ, অংশীদার (উপদেষ্টা)  হেমন্ত অরোরা, নির্বাহী পরিচালক (সাইবার নিরাপত্তা) মো. আশিকুর রহমান প্রমুখ।

আমরা’র পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ, মহাব্যবস্থাপক খালেদ আহামেদ নুর, প্রধান অর্থ কর্মকর্তা মো. এনামুল হক এবং ব্র্যান্ড ও পণ্য উন্নয়ন ব্যবস্থাপক সিনহা ইবনে হুমায়ুন।

(এসএএম/ ২৯ এপ্রিল ২০১৮)