Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 19:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সম্প্রতি কর্ণফুলি মাল্টি-লেইন রোড টানেল প্রকল্পে কেএসআরএম ও চায়না কমিউনিকেশনস্ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিসিসিসি) মধ্যে রড সরবরাহের একটি চুক্তি সই হয়েছে।

কেএসআরএম স্টিল প্লান্ট লিমিটেডের পক্ষে সিনিয়র ডিজিএম (মার্কেটিং অ্যান্ড সেলস্) মোহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস্) সুজন কুমার দে ও সিসিসিসি’র প্রকল্প ম্যানেজার মাঝুয়েই ও প্রোকিউরমেন্ট লিডার ফেং জুংকি চুক্তিতে সই করেন।

এ চুক্তির ফলে কর্ণফুলী নদীর তলদেশে ৩৪০০ মিটার দীর্ঘ এ টানেল দেশের বাণিজ্যিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ৩০ এপ্রিল ২০১৮)