Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 22:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: জার্মানির দক্ষিণাঞ্চলীয় বেভারিয়া অঞ্চলে সোমবার রাতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও অনেকে আহত হয়েছে। দেশটির জাতীয় রেল কোম্পানি একথা জানিয়েছে। খবর এএফপি’র।

ডয়েচ বন নেটওয়ার্ক অপারেটর জানায়, একটি যাত্রীবহী ট্রেন ইংগোলস্টাদ ও আগসবার্গের মাঝামাঝি স্থানে একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

রেল কোম্পানির মুখপাত্র জার্মান বার্তা সংস্থা ডিপিএ’কে বলেন, ‘এ ঘটনায় অনেক লোক আহত হয়েছে।’ এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোম্পানির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

(এমআইআর/ ০৮ মে ২০১৮)