
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিকাশ লিমিটেডের “ক্যাশ ম্যানেজমেন্ট” এর দায়িত্ব পেয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। মঙ্গলবার (৮ মে) মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে বিকাশ লিমিটেড এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান এবং বিকাশ লিমিটেডের পক্ষে চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈন্দ্দুীন মোহাম্মদ রাহগীর চুক্তিটি স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বিকাশ লিমিটেড-কে “ক্যাশ ম্যানেজমেন্ট” সেবা প্রদান করবে।
ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কাজী মসিহুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোঃ কামরুল ইসলাম চৌধুরী ও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় জি.ডব্লিউ.এম. মোর্তজা ও মোঃ জাকির হোসাইন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও উত্তরা শাখার প্রধান ফরিদ আহমেদ, এবং বিকাশ লিমিটেড-এর চীফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(এসএএম/ ০৮ মে ২০১৮)