Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 12:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান ও সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের জন্মদিন আজ।

১৯৮৮ সালের ৯ মে রাজশাহী বিভাগের বগুড়া শহরে জন্মগ্রহণ করেন তিনি। আজ তিনি ৩০ বছর পূর্ণ করলেন। তার এই শুভ জন্মদিনে আরটিভি অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

২০০৫ সালে ২৬ মে মুশফিক যখন মাত্র ১৬ বছরে পা দেন তখনই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে টেস্ট অভিষেক হয়। ঠিক তার পরের বছর ৬ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়। এর পরেই বাংলাদেশ ক্রিকেটের প্রাণ হয়ে উঠেন তিনি।

২০০৯ সালের আগস্ট থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত মুশফিকুর রহিম দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন। এরপরে বাংলাদেশের হয়ে অধিনায়কের ভূমিকাও পালন করেছিলেন। ৫ ফিট ৩ ইঞ্চি উচ্চতার মুশফিক উইকেট কিপিং এবং মিডল ওর্ডারে বাংলাদেশের মূল ভরসা।

জাতীয় দলের হয়ে ১৮৪টি ওয়ানডে খেলে ইতিমধ্যে ৪ হাজার ৭শ ১৮ রান করেছেন তিনি। যার মধ্যে পাঁচটি সেঞ্চুরি ও ২৮ টি অর্ধশতক রয়েছে ডানহাতি উইকেটকিপার এই ব্যাটসম্যানের।

এছাড়া বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৬০ টেস্ট খেলে তিন হাজার ৬শত ৩৬ রান করেন মুশফিক। যার মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি, ১৯ টি হাফ সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি। আর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৬০ ম্যাচ খেলে ১০১২ রান করেন এই ক্রিকেট তারকা।

(এমআইআর/ ০৯ মে ২০১৮)