Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 21:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঈদের ছুটিতে দেশ-বিদেশের ভ্রমণের জন্য সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে রিজেন্ট এয়ারওয়েজ।  কক্সবাজার, ব্যাংকক, সিঙ্গাপুর, নেপাল ও কলকাতায় ভ্রমনের জন্য এই প্যাকেজ দেয়া হচ্ছে।

বিমান সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, প্যাকেজে থাকছে সকল ট্যাক্সসহ রিটার্ন এয়ার টিকিট, ব্রেকফাস্টসহ হোটেল, বিমানবন্দরে আনা-নেয়াসহ সব সুবিধা। এছাড়া ঈদ প্যাকেজে ভ্রমণকারী যাত্রীদের বিমানবন্দরে বিশেষ সুবিধা দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তিনদিন দুইরাত কক্সবাজার ১৬ হাজার ৪০০ টাকা,  ঢাকা থেকে কলকাতা ১৬ হাজার ৯০০ টাকা ও চট্টগ্রাম থেকে ১৭ হাজার ৭০০ টাকা, কাঠমান্ডু  ২১ হাজার ৯০০ টাকা, ব্যাংকক ৩২ হাজার ৩০০ টাকা এবং সিঙ্গাপুর ৩৮ হাজার ৫০০ টাকা প্যাকেজ মূল্যে। এছাড়া পাঁচদিন চাররাত কাঠমান্ডু-পোখরা ২৮ হাজার ৩০০ টাকা, ব্যাংকক-পাতায়া ৩৮ হাজার ৮০০ টাকা এবং ব্যাংকক-ফুকেট ৫১ হাজার ৮০০ টাকায় প্যাকেজ পাওয়া যাবে।

বাড়তি অর্থ দিয়ে যাত্রীরা এসব প্যাকেজের সঙ্গে দর্শনীয় স্থান ভ্রমণ, দিন বাড়ানোসহ অতিরিক্ত পরিষেবা যোগ করতে পারবেন। আগামী ২৫ মে পর্যন্ত প্যাকেজ বুকিং দেয়া যাবে এবং ভ্রমণ করতে পারবেন ১৪ জুন থেকে ২১ জুনের মধ্যে। আগ্রহীরা রিজেন্ট এয়ারওয়েজের সেলস সেন্টার, ট্রাভেল এজেন্টস কিংবা ওয়েবসাইট থেকে প্যাকেজ সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া নির্ধারিত ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআই সুবিধায় সুদবিহীন সহজ কিস্তিতে এই প্যাকেজ কিনতে পারবেন।

(এসএএম/ ০৯ মে ২০১৮)