Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 09:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ধানমন্ডির র‌্যাংগস নাসিম স্কোয়ারের ২য় তলায় ডায়মন্ড ওয়ার্ল্ড এর নিজস্ব শোরুমে জমকালো আয়োজনে উদযাপিত হল ডায়মন্ড ওয়ার্ল্ডের ধানমন্ডি শাখার ৩য় বর্ষপূর্তি।

বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানটি কেক কেটে উদ্বোধন করেন ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই এর পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ও ক্রেতা সাধারণ এসময় উপস্থিত ছিলেন।

বর্ষপূর্তি অনুষ্ঠানটি উদ্বোধনে পর পরই ক্রেতা ও দর্শনার্থীদের ঢল নামে। ক্রেতাদের হাতে আন্তজার্তিক মান সম্পন্ন ও অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারী পণ্য তুলে দিতে এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই এ আয়োজন করেছে বাংলাদেশে জুয়েলারীতে প্রথম ISO Certified জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি।

দর্শনার্থী ও ক্রেতা সাধারণের জন্য গোল্ড কালেকশন, নূর কালেকশন, নিকাহ কালেকশন, প্রমিজ কালেকশন, ম্যাগনাস কালেকশন সহ বিভিন্ন ডিজাইনের গহনা উন্মুক্ত করা হয়। এ সময়ে ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বলেন এদেশীয় সংস্কৃতি ও মানুষের রুচি বোধের কথা চিন্তা করে বর্ষপূর্তিতে কিছু নতুন ডিজাইনের জুয়েলারী প্রদর্শন করা হয়েছে যা ক্রেতাদের মনোযোগ আকষর্ণ করতে বাধ্য, পাশাপাশি নিয়মিত ডিজাইনের গহনাতো রয়েছেই।

বর্ষপূর্তি উপলক্ষ্যে ধানমন্ডি শাখাতে থাকছে ডায়মন্ড জুয়েলারির উপর ৩০% ডিসকাউন্ট, গোল্ড জুয়েলারি ও মেকিং চার্জের উপর ৫০% ডিসকাউন্টসহ আকর্ষনীয় পুরস্কার জেতার সম্ভাবনা। অফারটি চলবে ১২ মে পর্যন্ত।

(এসএএম/ ১২ মে ২০১৮)