Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 07:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: প্রিমিয়ার লীগ মৌসুমের শেষ ম্যাচে গোলের নতুন রেকর্ড গড়েছেন লিভারপুল তারকা মোহামেদ সালাহ। ৩৮ ম্যাচে রেকর্ড ৩২ গোল করে তিনি লীগে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন।

এ্যানফিল্ডে সালাহ মৌসুমের শেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে এ্যালান শিয়েরার (ব্ল্যাকবার্নের হয়ে ১৯৫৫-৫৬), ক্রিস্টিয়ানো রোনাল্ডো (ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০৭-০৮) ও লুইস সুয়ারেজের (লিভারপুলের হয়ে ২০১৩-১৪) গোলের রেকর্ডকে ছাড়িয়ে যাবার লক্ষ্যে মাঠে নেমেছিলেন। তাতে তিনি সফলও হয়েছেন। ম্যাচের ২৬ মিনিটে গোল করে এই মিশরীয় ফরোয়ার্ড লীগে নতুন এই রেকর্ড সৃষ্টি করেন।

এর আগে গতকাল তিনি প্রিমিয়ার লীগের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন। এবারের মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে সালাহ করেছেন ৪৪ গোল।

(এমআইআর/ ১৪ মে ২০১৮)