
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও হোটেল গ্রেস ২১-এর মধ্যে উন্নত গ্রাহক সেবা ব্যবস্থাপনা সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১৫ মে ২০১৮ মঙ্গলবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া ও গ্রেস ২১ এর জেনারেল ম্যানেজার নাসিমুল গনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এর মাধ্যমে ইসলামী ব্যাংকের ভিসা কার্ড ও খিদমাহ কার্ড গ্রাহকগণ বিভিন্ন সুবিধা পাবেন।
এসময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউভি ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মোহাম্মদ কায়সার আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, গ্রেস ২১ এর প্রধান বিপনণ কর্মকর্তা টিকলু কুমার বড়ুয়া (বিজয়)সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
(এমআইআর/এসএএম/ ১৫ মে ২০১৮)