Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 15:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সিলেটে সুপার স্টোর স্বপ্ন’র নতুন আউটলেট চালু করা হয়েছে। নগরীর উপশহরে এন কে ট্রেড সেন্টারের নিচতলায় নতুন সাজে, আরও বৃহৎ পরিসরে এই আউটলেটটি চালু করা হয়। সিলেটে এটাই সবচেয়ে বড় সুপার স্টোর আউটলেট।

সম্পতি আনুষ্ঠানিকভাবে নতুন এই আউটলেটের উদ্বোধন করেন স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিভাগীয় শহরগুলোতে আমাদের পরিসর বাড়াবার সঙ্গে সঙ্গে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি ক্রেতাদের সন্তুষ্টি উপর। প্রতিদিন নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি সঠিক মানের পণ্য সঠিক দামে ক্রেতাদের হতে তুলে দেয়ার জন্য।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বপ্ন ২০০৮ সালে তাদের যাত্রা শুরু করে বর্তমানে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটে মোট ৬৫টি নিজস্ব আউটলেট এবং ১১টির বেশি ফ্র্যানচাইজ আউটলেট নিয়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ সুপার স্টোর খাতের আনুমানিক ৫০ ভাগ অংশ দখল করে দেশের এক নাম্বার সুপার স্টোর চেইন শপের স্থান দখল করে নিয়েছে স্বপ্ন।

(এসএএম/ ১৬ মে ২০১৮)