Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Jul 2026 16:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  আওয়ামী লীগ দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নরসিংদীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মে) সকালে নরসিংদী শহর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া।

নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সস্পাদক এড. আমজাদ হোসেন, জেলা যুবলীগ সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, জেলা মটরলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা ছাত্রলীগ সভাপতি ইসহাক খলিল বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে আওয়ামী লীগ দলীয় প্রধান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা এবং দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

(এসএইচআর/এসএএম/ ১৭ মে ২০১৮)